• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জাপুরে রাতের আঁধারে নাগরপাড়া নদীতে অবৈধ ড্রেজারে বালু-মাটি উত্তোলন ভোক্তা-অধিকারের অভিযান খুলনায় ১ লক্ষ ৫৩ হাজার ৫ শত টাকা জরিমানা সোনারগাঁয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত-১ ঠাকুরগাঁও জেলা জামায়াতের নতুন আমির মোহাম্মদ আলমগীর বরিশাল পোর্টরোডে ফুটপাত দখল করে ব্যবসা,২৫ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে নিয়ম বহির্ভূতভাবে সার বিক্রির দায়ে সার ডিলারকে জরিমানা ও ম্যানেজারকে কারাদণ্ড রায়পুরে বিএনপি নেতাসহ চারজনকে কুপিয়ে জখম, গণপিটুনিতে আহত হামলাকারী আটক চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার জাইকা অনুদান

মার্কিন কংগ্রেসে ট্রাম্পের ভরাডুবি, ডেমোক্র্যাটের জয়

প্রতিবেদক / ১৪ বার
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কংগ্রেসের উভয় কক্ষ—সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেয়েছে বিরোধী ডেমোক্র্যাটরা।

নির্বাচনে অর্থনীতি নিয়ে ভোটারদের অসন্তোষ এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের মতো বিতর্কিত সিদ্ধান্ত রিপাবলিকানদের জন্য নেতিবাচক প্রভাব ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কয়েকটি রাজ্যেও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। কানসাসে মহামন্দার পর প্রথমবারের মতো ডেমোক্র্যাট প্রার্থী সিনেটর নির্বাচিত হয়েছেন। এছাড়া টেক্সাস, ওহাইও ও সাউথ ক্যারোলাইনাতেও রিপাবলিকানদের হারিয়ে চমক দেখিয়েছেন তারা।

প্রতিবেদন অনুযায়ী, সিনেটে অন্তত ছয়টি আসন পুনরুদ্ধার করে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা। প্রতিনিধি পরিষদেও অন্তত ১৫টি আসন পেয়ে নিয়ন্ত্রণ নিয়েছে দলটি। টেক্সাসের গভর্নর পদেও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী।

জর্জিয়ার বিজয়ী সিনেটর জন অসফ এই ফলকে ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা ও দুর্নীতির বিরুদ্ধে জনগণের রায় হিসেবে উল্লেখ করেছেন। তবে ট্রাম্পের দাবি, ব্যালটে তিনি নিজে না থাকায় নির্বাচনে এমন ফল হয়েছে।

এই ফলাফল ট্রাম্পের বাকি মেয়াদে প্রশাসনিক ও আইন প্রণয়নের ক্ষেত্রে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা