স্পোর্টস ডেস্কঃ
শিরোপার লড়াইয়ে শেষ মুহূর্ত পর্যন্ত চাপ ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। বুধবার লিগ ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে আর্সেনালের ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল।
ইতিহাদ স্টেডিয়ামে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় সিটি। ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিকরা।
প্রথমে দলকে এগিয়ে দেন অ্যান্টোয়ান সেমেনিও। এরপর ব্যবধান দ্বিগুণ করেন ওমার মার্মুশ। ম্যাচের শেষ দিকে তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন সাভিনিয়ো।
এই ম্যাচে আর্লিং হলান্ড ও জেরেমি ডোকুসহ দলের কয়েকজন নিয়মিত মুখকে বেঞ্চে রেখে একাদশ সাজান কোচ পেপ গার্দিওলা। তবে পরিবর্তিত একাদশ নিয়েও পুরো ম্যাচজুড়ে দাপুটে ফুটবল খেলেছে ম্যানচেস্টার সিটি।
এই জয়ের ফলে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে আবারও দুই পয়েন্টে নেমে এসেছে সিটি। ৩৬ ম্যাচ শেষে ২৩ জয় ও ৮ ড্রয়ে ৭৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা।
শিরোপা দৌড় এখন আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে, যেখানে শেষ ম্যাচ পর্যন্ত লড়াই চলবে বলে মনে করছেন