• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

শিরোপা জয়ের পরই হোঁচট বার্সেলোনার, আলাভেসের কাছে হার

প্রতিবেদক / ৪১ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

লা লিগার শিরোপা নিশ্চিত করার পর প্রথম ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে বুধবার আলাভেসের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে হান্সি ফ্লিকের দল।

ম্যাচ শুরুর আগে নতুন চ্যাম্পিয়ন বার্সেলোনাকে গার্ড অব অনার দিয়ে স্বাগত জানায় আলাভেস। তবে মাঠের খেলায় সেই মর্যাদার প্রতিফলন দেখাতে পারেনি কাতালোনিয়ার ক্লাবটি। পুরো ম্যাচজুড়েই ছিল ছন্দহীন পারফরম্যান্স।

প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ইব্রাহিম দিয়াবাতে। সেই গোলেই গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় আলাভেস।

লা লিগায় টানা ১১ জয়ের পর এটি বার্সেলোনার প্রথম হার। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের পঞ্চম পরাজয়।
সবচেয়ে বিস্ময়কর বিষয়, পুরো ম্যাচে গোলমুখে একটি শটও রাখতে পারেনি বার্সেলোনা। অন্যদিকে আলাভেস ৯টি শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

এই জয়ে অবনমন অঞ্চলের চাপ থেকে কিছুটা স্বস্তি পেয়েছে আলাভেস। ৩৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তারা এখন অবস্থান করছে ১৫ নম্বরে। তাদের নিচের চারটি দলের সংগ্রহ ৩৯ পয়েন্ট করে, ফলে টিকে থাকার লড়াই আরও জমে উঠেছে।

অন্যদিকে এই হারের ফলে ১০০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার সম্ভাবনাও শেষ হয়ে গেল বার্সেলোনার। ৩৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৯১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

গত রোববার ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা নিশ্চিত করেছিল বার্সেলোনা। তবে শিরোপা জয়ের উচ্ছ্বাসের পর মাঠে ফিরে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা