• বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

রাজশাহীর ঐতিহ্যবাহী ঢোপকল সংরক্ষণে রাসিক প্রশাসকের উদ্যোগ

প্রতিবেদক / ৪৮ বার
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মোঃ আশিকুর রহমান বিপ্লব
ভ্রাম্যমাণ প্রতিনিধি

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাজশাহীর ঐতিহ্যবাহী ঢোপকল সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে নগরীর ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে মহানগরীর দড়িখরবোনা রেলক্রসিং মোড়ে একটি ঢোপকল স্থাপন করা হয়েছে। এই উদ্যোগ নগরীর হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুনভাবে উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।

আজ বৃহস্পতিবার রাত ১১টায় ঢোপকল স্থাপনের কার্যক্রম পরিদর্শন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় এক পথচারী দম্পতি এগিয়ে এসে ঐতিহ্য সংরক্ষণের জন্য নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে ঢোপকল স্থাপনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রাসিক প্রশাসক মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাদের একজন লক্ষ্মীপুরের বাসিন্দা ব্যবসায়ী এনামুল হক বলেন, রাজশাহীর হারিয়ে যেতে বসা ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য তিনি রাসিক প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানান।

এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, হেতেমখা বড় মসজিদ থেকে বর্ণালী সড়কের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। নাগরিক ভোগান্তি দূর করতে দ্রুত সময়ের মধ্যে সড়কের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সড়ক উন্নয়ন কাজের প্রয়োজনে ঢোপকল স্থানান্তরের প্রয়োজন হওয়ায় ঐতিহ্য সংরক্ষণ ও ইতিহাস তুলে ধরার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, এক সময় রাজশাহী নগরবাসীর দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল এই ঢোপকল। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা সেই ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতেই রাজশাহী সিটি কর্পোরেশন এই উদ্যোগ গ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা