• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

শান্তিরক্ষা ও গণতান্ত্রিক অঙ্গীকারে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত জাতিসংঘে

প্রতিবেদক / ১২ বার
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একইসঙ্গে তিনি নবনির্বাচিত সরকারের অগ্রাধিকার ও বিভিন্ন সংস্কার উদ্যোগও তুলে ধরেছেন।
শুক্রবার (১৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারি-র সঙ্গে বৈঠককালে তিনি এসব বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে শামা ওবায়েদ ইসলাম বলেন, জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে কাজ করছে।

পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, সরকারি সেবার মান উন্নয়ন এবং মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি নিম্নআয়ের মানুষ ও কৃষকদের সুরক্ষায় সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’-এর মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথাও তুলে ধরেন।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আর্থিক সংকটের মধ্যেও বৈশ্বিক শান্তিরক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। একইসঙ্গে সংঘাত-পরবর্তী শান্তি প্রতিষ্ঠায় নারী ও তরুণদের আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

বৈঠকে রোহিঙ্গা সংকট প্রসঙ্গেও কথা বলেন শামা ওবায়েদ। তিনি উল্লেখ করেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র দীর্ঘমেয়াদি সমাধান। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এদিকে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন খালেদ খিয়ারি। বিশেষ করে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশের ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা