• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

কলকাতায় জুমার নামাজকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মুসল্লিদের উত্তেজনা

প্রতিবেদক / ১১ বার
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জুমার নামাজকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মুসল্লিদের একাংশের বাগবিতণ্ডা ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনাটি ঘটে শহরের রাজাবাজার ক্রসিং এলাকায়।

শুক্রবার (১৫ মে) স্থানীয় সূত্রে জানা যায়, কিছু মুসল্লি ব্যস্ত সড়কে নামাজ আদায়ের চেষ্টা করলে দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত স্থানের বাইরে সড়কে নামাজ আদায়ের বিষয়ে নির্দেশনা মানতে অনীহা দেখা দেওয়ায় এই উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসন জানায়, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ব্যস্ত সড়কে নামাজ আদায়ের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা