• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা যাচাইয়ে নথি চাইল বার কাউন্সিল

প্রতিবেদক / ১০ বার
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

কলকাতা হাইকোর্টে মামলায় অংশ নেওয়ার পর পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর আইনজীবী হিসেবে পেশাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে তার এনরোলমেন্ট ও প্র্যাকটিসের বৈধতা যাচাই করতে সংশ্লিষ্ট নথি চেয়েছে ভারতের নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিল অব ইন্ডিয়া।

বৃহস্পতিবার (১৪ মে) কলকাতা হাইকোর্টে নির্বাচন-পরবর্তী সহিংসতা ও উচ্ছেদ সংক্রান্ত একটি মামলায় কালো কোট ও সাদা ব্যান্ড পরে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনার পরই বিষয়টি নিয়ে সক্রিয় হয় বার কাউন্সিল।

সংস্থাটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের কাছে পাঠানো চিঠিতে তার এনরোলমেন্ট, প্র্যাকটিস স্ট্যাটাস এবং আইনজীবী হিসেবে তালিকাভুক্তির বৈধতা সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দীর্ঘ সময় একটি সাংবিধানিক পদে থাকার কারণে তার প্র্যাকটিস চালুর প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না—তা যাচাই করা প্রয়োজন।
আগামী ১৬ মের মধ্যে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলকে এনরোলমেন্ট নম্বর, প্র্যাকটিস স্থগিত বা পুনরায় শুরু সংক্রান্ত আবেদন এবং বর্তমান সার্টিফিকেটের বৈধতা-সংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে।
এছাড়া তদন্ত চলাকালে সংশ্লিষ্ট নথি পরিবর্তন বা সংশোধন না করার নির্দেশও দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ভারতের আইন অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা