• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

চীন সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরলেন ট্রাম্প; শি জিনপিংকে ওয়াশিংটনে আমন্ত্রণ

প্রতিবেদক / ১২ বার
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

চীনের রাজধানী বেইজিংয়ে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফর শেষে তিনি এটিকে ‘অত্যন্ত সফল ও অবিস্মরণীয়’ বলে মন্তব্য করেছেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ওয়াশিংটনে রাষ্ট্রীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন।

শুক্রবার (১৫ মে) দুপুরে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘এয়ার ফোর্স ওয়ান’-এ করে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন। সফরের দ্বিতীয় দিনের বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইরান ইস্যু এবং কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

তবে আলোচনায় সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলো—তাইওয়ান, বাণিজ্য চুক্তি ও প্রযুক্তি নিয়ন্ত্রণ—এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছায়নি।
ট্রাম্প জানান, দুই দেশের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হয়েছে এবং একাধিক জটিল সমস্যা সমাধানের পথে রয়েছে। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে “পুরোনো বন্ধু” হিসেবে উল্লেখ করেন এবং তার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।

অন্যদিকে শি জিনপিং এই সফরকে ‘ঐতিহাসিক ও যুগান্তকারী’ বলে আখ্যা দিয়ে বলেন, দুই দেশের সম্পর্ক স্থিতিশীল ও গঠনমূলক পথে এগোচ্ছে। তিনি বৈঠকে পৌঁছানো ঐকমত্য দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন। বিশ্লেষকদের মতে, এই বৈঠক বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, তবে মূল ইস্যুগুলোতে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য এখনো রয়ে গেছে।
সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা