• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ইরান ইস্যুতে চীন-যুক্তরাষ্ট্র ঐকমত্যের দাবি ট্রাম্পের, পারমাণবিক অস্ত্র ঠেকাতে অবস্থান অভিন্ন

প্রতিবেদক / ১২ বার
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র ও চীন একমত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়েও দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে তিনি জানান।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্র-চীন চলমান আলোচনার দ্বিতীয় দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এসব মন্তব্য করেন। ট্রাম্প বলেন, বৈঠকে ইরান, তাইওয়ান, বাণিজ্যসহ একাধিক বৈশ্বিক ইস্যু নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তার দাবি, “আমরা এমন অনেক সমস্যার সমাধান করেছি, যা অন্যরা পারত না।”

তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইরান ইস্যুতে একটি কঠোর বিবৃতি দিলেও ট্রাম্পের দাবির সরাসরি কোনো স্বীকৃতি দেয়নি। এদিকে বৈশ্বিক জ্বালানি সরবরাহে ইরান-সম্পর্কিত উত্তেজনার প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, আলোচনার পূর্ণাঙ্গ চুক্তিপত্র এখনো প্রকাশ না পাওয়ায় দুই দেশের প্রকৃত অবস্থান নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা