• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

নেতানিয়াহুর সফর ফাঁস নিয়ে উত্তেজনা, ক্ষুব্ধ আমিরাত সরকার

প্রতিবেদক / ১২ বার
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন সফরের তথ্য ফাঁস হওয়ায় সংযুক্ত আরব আমিরাত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আই২৪ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর দপ্তর থেকেই সফরের তথ্য প্রকাশ পাওয়াকে ভালোভাবে নেয়নি আমিরাত সরকার। দেশটির কর্মকর্তাদের মতে, এটি গোপন কূটনৈতিক তথ্য ফাঁসের পুনরাবৃত্তি, যা ভবিষ্যৎ নিরাপত্তা ও আঞ্চলিক কূটনীতির জন্য উদ্বেগজনক। সূত্রের বরাতে আরও বলা হয়, সংবেদনশীল তথ্য ফাঁসের ঝুঁকির কারণেই আমিরাত কখনো আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানায়নি। তবে ২০২০ সালের আব্রাহাম চুক্তির পর থেকে দুই দেশের মধ্যে নীরব কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রয়েছে।

এর আগে ইসরায়েলি কিছু গণমাধ্যম দাবি করে, গত ২৬ মার্চ নেতানিয়াহু আমিরাতের আল-আইন শহর সফর করেছিলেন। ওই সময় মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনা তীব্র ছিল। প্রতিবেদন অনুযায়ী, সফরকালে দুই দেশের মধ্যে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। একইসঙ্গে ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের আমিরাত সফরের কথাও উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা