• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বিশ্বকাপের অফিসিয়াল থিম সং প্রকাশিত: শাকিরা ও বুর্না বয়ের কণ্ঠে ‘দাই দাই’

প্রতিবেদক / ১৬ বার
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

ফিফা বিশ্বকাপকে ঘিরে আবারও সঙ্গীতের জগতে তৈরি হলো নতুন উত্তেজনা। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে আসন্ন বিশ্বকাপের অফিসিয়াল থিম সং, যেখানে কণ্ঠ দিয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান সংগীতশিল্পী বুর্না বয়।

এর আগে মাত্র এক মিনিট ৭ সেকেন্ডের টিজার প্রকাশ করে ভক্তদের মধ্যে আগ্রহের জন্ম দিয়েছিলেন শাকিরা। এবার বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেল পূর্ণাঙ্গ গান ‘দাই দাই’, যা রেকর্ড করা হয়েছে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের আবহে।

ফিফা জানিয়েছে, গানটি থেকে অর্জিত রয়্যালটি জমা হবে গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। টুর্নামেন্ট শেষে প্রায় ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণ বাড়াতে ব্যয় করা হবে।

বিশ্বকাপ মঞ্চে শাকিরার উপস্থিতি এবার নতুন কিছু নয়। ২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ সালের ‘লা লা লা’ গানের মাধ্যমে তিনি আগেই ফুটবল বিশ্বকাপে নিজের অবস্থান পোক্ত করেছেন। দীর্ঘ বিরতির পর আবারও তিনি ফিরলেন বিশ্বকাপের থিম সংয়ে।

আসন্ন আসরটি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে এবং এটিই হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। আগামী ১১ জুন শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৯ জুলাই পর্যন্ত।
ফিফা আরও জানিয়েছে, নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ফাইনালের হাফটাইম শোতে মঞ্চ মাতাবেন শাকিরা, ম্যাডোনা ও কোরিয়ান পপ গ্রুপ বিটিএস, যা বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় বিনোদন আয়োজনগুলোর একটি হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা