• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ওয়ানডেতে ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন মুশফিক, প্রস্তাবের কথা স্বীকার

প্রতিবেদক / ১৭ বার
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেটে ফেরার সম্ভাবনা নিয়ে চলমান গুঞ্জনে স্পষ্ট অবস্থান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তাকে ফেরার প্রস্তাব দেওয়া হলেও সেই পথে ফেরার কোনো পরিকল্পনা তার নেই।

গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন এই অভিজ্ঞ ব্যাটার। সম্প্রতি জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অনুরোধে তার দলে ফেরার আলোচনা শুরু হয় বলে গুঞ্জন ছড়ায়। তবে সেই সব আলোচনাকে একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মুশফিক।

সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, “ওয়ানডেতে ফেরার পরিকল্পনা নেই, যদিও অফার এসেছিল। তবে আমার মনে হয়, আমাদের ওয়ানডে দলটা এখন খুবই ব্যালেন্সড।” অভিজ্ঞ এই ক্রিকেটার আরও জানান, দীর্ঘ সময় ধরে তিনি কেবল টেস্ট ফরম্যাটেই মনোযোগ দিচ্ছেন এবং সতীর্থদের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট। বিশেষ করে মুমিনুল হক ও তাইজুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তাদের পরিশ্রম ও সাফল্য তাকে আনন্দ দেয়।

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো অবস্থান ধরে রেখে সামনে এগিয়ে যেতে চান মুশফিক। পাশাপাশি ঘরের মাঠে সিরিজ জয় নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সব মিলিয়ে ওয়ানডে ফরম্যাটে ফেরার গুঞ্জনকে আনুষ্ঠানিকভাবে শেষ করে দিলেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা