• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বিশ্ববাজারে দরপতনের প্রভাবে দেশের বাজারে স্বর্ণ–রুপার দাম কমালো বাজুস

প্রতিবেদক / ২৫ বার
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতনের প্রভাব পড়েছে দেশের বাজারেও। সেই ধারাবাহিকতায় স্বর্ণ ও রুপার নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (১৫ মে) সকাল ১০টা থেকে এই নতুন মূল্য কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দর অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪৫৫ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৭০ হাজার ৩০ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৫৫৫ টাকা।

বাজুস জানিয়েছে, নির্ধারিত মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকারি ভ্যাট এবং অতিরিক্ত শ্রমমূল্য যুক্ত হবে। স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও এসেছে দরপতন। নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪৯৫ টাকা, ২১ ক্যারেট ৪৭৫ টাকা, ১৮ ক্যারেট ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩০৫ টাকায় বিক্রি হবে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম কমে বর্তমানে প্রতি আউন্স প্রায় ৪ হাজার ৬১৯ দশমিক ৪৯ ডলারে নেমে এসেছে। ডলারের শক্তিশালী অবস্থান এবং উচ্চ সুদের হার দীর্ঘ সময় ধরে বজায় থাকার আশঙ্কায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা কমেছে। এর ফলে এক সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় ১.৯ শতাংশ কমেছে।
অন্যদিকে বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতাও বাজারে প্রভাব ফেলছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, হরমুজ প্রণালির পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য আলোচনার অনিশ্চয়তা বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। পাশাপাশি তাইওয়ান ইস্যুকে ঘিরেও আন্তর্জাতিক বাজারে এক ধরনের সতর্কতা ও অস্থিরতা বিরাজ করছে।
সব মিলিয়ে বিশ্ববাজারের ওঠানামার সরাসরি প্রভাবেই দেশের বাজারে স্বর্ণ ও রুপার নতুন দর সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা