• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

নতুন ডুয়েট গান ‘আমপাতা জোড়া জোড়া’ নিয়ে এলেন কনা, প্রকাশিত হলো ইউটিউবে

প্রতিবেদক / ৩৭ বার
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

বিনোদন ডেস্কঃ

ইউটিউবে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার নতুন ডুয়েট গান ‘আমপাতা জোড়া জোড়া’। গানটিতে কনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি।

গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। একই সঙ্গে গানটির সুর, মিউজিক ভিডিওর নির্দেশনা ও প্রযোজনার দায়িত্ব পালন করেছেন সৈয়দ অমি। সংগীত আয়োজন করেছেন কলকাতার সংগীত পরিচালক কেডি।

লন্ডনের বিভিন্ন আকর্ষণীয় লোকেশনে বড় পরিসরে ধারণ করা হয়েছে গানটির মিউজিক ভিডিও। এর চিত্রগ্রহণ করেছেন আশিক মাহমুদ।

গানটি প্রসঙ্গে গীতিকার স্নেহাশীষ ঘোষ জানান, ড্যান্স বিট নির্ভর একটি গান তৈরির পরিকল্পনা থেকেই এই কাজের সূচনা হয়। পরবর্তীতে দীর্ঘ সময় ধরে ভয়েস রেকর্ডিং, মিক্সিং-মাস্টারিং এবং লন্ডনে ভিডিও শুটিং সম্পন্ন করা হয়।

ঈদ উৎসবকে সামনে রেখে প্রায় তিন মাস আগে গানটির রেকর্ডিং সম্পন্ন হয় বলে জানান সৈয়দ অমি। তার আশা, বড় আয়োজনের এই গানটি শ্রোতাদের মন জয় করবে এবং ইতিবাচক সাড়া ফেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা