• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

“সন্তান নেওয়ার সামাজিক চাপের চেয়ে কুকুর পোষা ভালো: শেফালি শাহ”

প্রতিবেদক / ৪০ বার
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

বিনোদন ডেস্কঃ

বিয়ে, পারিবারিক সম্পর্ক এবং মাতৃত্ব নিয়ে সমাজে বিদ্যমান মানসিক চাপ নিয়ে নিজের স্পষ্ট ও সাহসী মতামত জানিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি শাহ। তরুণীদের উদ্দেশ্যে তাড়াহুড়ো করে বিয়ে না করার পরামর্শ দেওয়ার পাশাপাশি রসিকতা ও বাস্তবতার মিশেলে তিনি মন্তব্য করেছেন, সমাজের চাপে সন্তান নেওয়ার চেয়ে একটি কুকুর পোষা অনেক ভালো।

​কানাডিয়ান ইউটিউবার ও সঞ্চালক লিলি সিংকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি সম্পর্ক ও পারিবারিক জীবনের নানা জটিল দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন।

​সাক্ষাৎকারে কম বয়সে বিয়ের সিদ্ধান্তের বিরোধিতা করে শেফালি শাহ বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক মানুষের জন্য অপেক্ষা করা উচিত এবং জীবনে মানসিক পরিপক্কতা আসা প্রয়োজন। বিয়ে কোনো সহজ বিষয় নয়, এর পেছনে অনেক পরিশ্রম ও পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজন হয়।

​মাতৃত্বের সামাজিক চাপ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী জানান, সমাজ সবসময়ই বিয়ে ও সন্তান নেওয়ার জন্য এক ধরনের অদৃশ্য চাপ তৈরি করে। নিজের মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলড হওয়ার আশঙ্কা প্রকাশ করেও তিনি বলেন, সন্তান নেওয়ার মানসিক চাপের চেয়ে কুকুর পোষা ভালো। কারণ কুকুরই একমাত্র প্রাণী, যারা মানুষকে সম্পূর্ণ নিঃশর্ত ভালোবাসা দেয়।

​ব্যক্তিগত জীবনে শেফালি শাহ প্রথমে টেলিভিশন অভিনেতা হর্ষ ছায়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের চার বছর পর তাঁদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০০০ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা বিপুল অমৃতলাল শাহকে বিয়ে করেন। এই দম্পতির আর্যমান ও মৌর্য নামে দুটি সন্তান রয়েছে। এছাড়া শেফালির ‘অ্যাশ’ এবং ‘সিম্বা’ নামের দুটি পোষা কুকুর রয়েছে, যাদের তিনি নিজের সন্তানের মতোই স্নেহ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা