স্পোর্টস ডেস্কঃ
চেলসির নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন স্প্যানিশ কিংবদন্তি জাবি আলোনসো। সব কিছু ঠিক থাকলে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ইংলিশ ক্লাবটি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলে বিভিন্ন বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
৪৪ বছর বয়সী আলোনসো চলতি বছরের জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ থেকে দায়িত্ব ছাড়ার পর কিছুদিন কোচিংয়ের বাইরে ছিলেন। সান্তিয়াগো বার্নাব্যুতে অল্প সময় দায়িত্ব পালনের পর এবার তিনি চার বছরের দীর্ঘমেয়াদি চুক্তিতে চেলসির ডাগআউটে বসতে যাচ্ছেন বলে জানা যাচ্ছে।
চলতি মৌসুমে লিয়াম রোজেনিওরকে বিদায় দেওয়ার পর থেকেই স্থায়ী ও উচ্চমানের একজন কোচের খোঁজে ছিল স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি। রোজেনিওর মাত্র ১০৬ দিন দায়িত্বে থাকার পর ক্লাব ছাড়েন, এরপর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেন ক্যালাম ম্যাকফারলেন।
প্রথমদিকে আন্দোনি ইরাওলা ও ফুলহ্যামের মার্কো সিলভাকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত জাবি আলোনসোকেই চূড়ান্ত পছন্দ হিসেবে বেছে নেয় চেলসি ম্যানেজমেন্ট। জানা গেছে, দায়িত্ব পালনের স্বাধীনতা ও কিছু নির্দিষ্ট শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ আলো