• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

রাজস্থানে চলন্ত রাজধানী এক্সপ্রেসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

প্রতিবেদক / ৩৯ বার
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের রাজস্থান এ চলন্ত রাজধানী এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) ভোরে দিল্লিগামী ট্রেনটির শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ধরে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত উদ্ধার তৎপরতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এর প্রতিবেদনে বলা হয়েছে, ভোর প্রায় সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ট্রেনটির বি-১ নামের এসি বগিতে আগুন লাগে। ওই বগিতে তখন ৬৮ জন যাত্রী অবস্থান করছিলেন।

জানা গেছে, ভোর ৫টা ১৫ মিনিটের দিকে বিক্রমগড় আলোত স্টেশন এর কাছাকাছি এলাকায় ট্রেনটিতে আগুন ধরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে আগুন লাগা বগিটিকে অন্য বগি থেকে বিচ্ছিন্ন করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, আগুনে আক্রান্ত বগি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। আগুনের তাপ ও স্ফুলিঙ্গের কারণে ট্রেনলাইনের পাশের কিছু গাছেও আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনার পর যাত্রীদের দ্রুত নিরাপদে নামিয়ে অন্য বগিতে স্থানান্তর করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের প্রথমে কোটা পর্যন্ত নিয়ে যাওয়া হবে। পরে সেখানে বিকল্প বগি সংযুক্ত করে ট্রেনটির যাত্রা পুনরায় শুরু করা হবে।

রাজধানী এক্সপ্রেস এর ১২৪৩১ নম্বর ট্রেনটি গত শুক্রবার থিরুভানানথাপুরাম থেকে যাত্রা শুরু করেছিল। ট্রেনটির রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে নিজামুদ্দিন রেলস্টেশন এ পৌঁছানোর কথা ছিল।
রেলওয়ে সূত্র জানিয়েছে, আগুন লাগার আগে ট্রেনটি প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল এবং দুর্ঘটনার সময় এটি দিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা