• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মঙ্গলবার টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় এআই নিয়ে ভয়াবহ শঙ্কা, মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন! সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর পিরোজপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী, পুরস্কার পেল বিজয়ীরা মান্দায় অভিযানে ২১০৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ধ্বংস, গ্রেপ্তার ১ বাংলাদেশের বাজারে ভারতের ইলিশ, আসল রহস্য কী? ময়মনসিংহ মেডিকেলে আগুন, শিশুসহ ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৮ জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার টাঙ্গাইলের কালিহাতীত কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটে “লালন সংগীত সন্ধ্যা “অনুষ্ঠিত

সোনার বাজারে আবারও দরপতন, ভরিতে কমল দাম

প্রতিবেদক / ৩১ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের বাজারে আবারও সোনার দামে পতন দেখা গেছে। গত শনিবার এক দফা মূল্য সমন্বয়ের পর ভরিপ্রতি ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। যা ওই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট সোনার ভরি ৪ হাজার ১৪১ টাকা কমে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। ১৮ ক্যারেট সোনার ভরি কমেছে ৩ হাজার ৫৫৮ টাকা, যার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি ২ হাজার ৯১৬ টাকা কমে নির্ধারণ হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

এর আগে শুক্রবার সকাল থেকেই ২২ ক্যারেট সোনার ভরিতে আরও ২ হাজার ২১৫ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

এদিকে সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ১১৭ টাকা কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। একইভাবে ২১ ক্যারেট রুপা ১৭৫ টাকা কমে ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ১১৭ টাকা কমে ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১১৭ টাকা কমে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৪১ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা