• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি নেইমারের ব্রাজিল অধ্যায় শেষ, জানিয়ে দিলেন কার্লো আনচেলত্তি বিজেপি প্রভাবে পশ্চিমবঙ্গে গরুর মাংসের সংকট, বিপাকে মুসলিমরা পৃথিবীর কক্ষপথে মার্কিন অস্ত্র, মহাকাশেও যুদ্ধের প্রস্তুতি পবিত্র মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা জারি সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাদেরসহ পাঁচজনের সম্পত্তি বাজেয়াপ্ত,পাবে জুলাই শহিদ-আহতদের পরিবার ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

বাংলাদেশে এক বছর পূর্তি উদযাপন করল এলফ, চালু হলো নতুন গ্রাহকসেবা অ্যাপ

প্রতিবেদক / ৪০ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশে সফলভাবে এক বছর পূর্ণ করল আন্তর্জাতিক লুব্রিক্যান্ট ব্র্যান্ড এলফ। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার ‘জাপান পার্টস’ মিলনায়তনে বর্ষপূর্তি উদযাপনের আয়োজন করে ব্র্যান্ডটির একমাত্র পরিবেশক এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেড। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় নতুন ‘এলফ অ্যাপ’-এরও।

রোববার আয়োজিত অনুষ্ঠানে এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিলার, রিটেইলার এবং বিভিন্ন ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, উন্নত প্রযুক্তি ও ইঞ্জিনের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার কারণে অল্প সময়েই দেশের বাজারে জনপ্রিয়তা পেয়েছে ফরাসি ব্র্যান্ড এলফ।

অনুষ্ঠানে মার্কেটিং লিড কাজী তাহমিদ হোসেন বলেন, মানসম্মত পণ্য ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে ব্র্যান্ডটির অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

বিজনেস লিড সিরাজুল মাহমুদ চৌধুরী বলেন, “উদ্ভাবনী সমাধান ও পারফরম্যান্সভিত্তিক সেবার মাধ্যমে এলফকে দেশের লুব্রিক্যান্ট শিল্পে শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা।”

নতুন উদ্বোধন হওয়া ‘এলফ অ্যাপ’-এর মাধ্যমে গ্রাহকরা সহজেই পণ্যের তথ্য, পণ্যের সত্যতা যাচাই, রিওয়ার্ডভিত্তিক সুবিধা এবং উপযুক্ত লুব্রিক্যান্ট নির্বাচনের নির্দেশনা পাবেন বলে জানানো হয়।

অনুষ্ঠানে ভবিষ্যতে অটোমোবাইল খাতে আরও নতুন উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর সেবা নিয়ে আসার প্রতিশ্রুতিও ব্যক্ত করে এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা