• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

চোটে শেষ ডি লিখটের বিশ্বকাপ স্বপ্ন, অস্ত্রোপচারের পর দীর্ঘ ছিটকে থাকা

প্রতিবেদক / ৯ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

পিঠের গুরুতর চোটে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন নেদারল্যান্ডসের তারকা ডিফেন্ডার মাথিয়াস ডি লিখট।

ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডাচ ফুটবলারের চোটের অবস্থা এতটাই জটিল হয়ে ওঠে যে শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতেই হয়েছে তাকে। ফলে আগামী মৌসুম শুরুর আগ পর্যন্ত মাঠে ফেরার সম্ভাবনাও নেই।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি প্রকাশ করেন ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার। ছবিতে তাকে থাম্বস-আপ দেখাতে দেখা যায়। সঙ্গে দেওয়া বার্তায় ডি লিখট লিখেছেন, “ছয় মাস ধরে চিকিৎসা ও মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করার পর শেষ পর্যন্ত অস্ত্রোপচারই একমাত্র পথ হয়ে দাঁড়ায়। গত ছয় মাস আমি দলকে সাহায্য করতে পারিনি, এটা আমাকে ভীষণ হতাশ করেছে। আর বিশ্বকাপ মিস করা সত্যিই কষ্টের।”

তিনি আরও বলেন, “আমি আবার সমর্থকদের সামনে ফিরতে এবং পুরোপুরি সুস্থ অনুভব করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

মৌসুমের শুরুতে দুর্দান্ত ফর্মে ছিলেন ডি লিখট। তবে সময়ের সঙ্গে সেটি পরিণত হয় হতাশার এক অধ্যায়ে। গত বছরের নভেম্বরের শেষ দিকে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচের পর থেকেই মাঠের বাইরে চলে যান তিনি।

গত মাসে পুনর্বাসনের অংশ হিসেবে একক অনুশীলনে ফিরেছিলেন এই ডাচ তারকা। কিন্তু পরে ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত করে, তার চোটের অবস্থা এবং অস্ত্রোপচারের কারণে চলতি মৌসুমের পাশাপাশি বিশ্বকাপেও আর খেলা সম্ভব হবে না।

ডি লিখটের অনুপস্থিতি নেদারল্যান্ডসের রক্ষণভাগে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। অভিজ্ঞতা, শারীরিক সক্ষমতা এবং নেতৃত্বগুণের কারণে তিনি দীর্ঘদিন ধরেই ডাচ রক্ষণভাগের অন্যতম নির্ভরতার নাম ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা