• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

মেসির জাদুতে আবারও জয়ের হাসি ইন্টার মায়ামির

প্রতিবেদক / ১১ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

বিশ্বকাপের আগে দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। গোল করছেন, করাচ্ছেন—আর তার আলোয় ধারাবাহিক জয় তুলে নিচ্ছে ইন্টার মায়ামি। আরেকটি মেসিময় পারফরম্যান্সে এবার পোর্টল্যান্ডকে হারাল মার্কিন ক্লাবটি।

মেজর লিগ সকারে (এমএলএস) বাংলাদেশ সময় সোমবার সকালে ঘরের মাঠে পোর্টল্যান্ডকে ২-০ গোলে পরাজিত করেছে ইন্টার মায়ামি। ম্যাচের দুটি গোলই আসে প্রথমার্ধে।

পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে মায়ামি। একের পর এক সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষ গোলরক্ষকের দুর্দান্ত কিছু সেভে ব্যবধান আর বাড়ানো সম্ভব হয়নি।

ম্যাচের ৩১তম মিনিটে তালেসকো সেগোভিয়ার ব্যাকহিল পাস থেকে বল পেয়ে সহজ ফিনিশে দলকে এগিয়ে দেন মেসি। চলতি লিগে ১৩ ম্যাচে এটি তার ১২তম গোল। পাশাপাশি রয়েছে ৫টি অ্যাসিস্টও। আগের ম্যাচেই করেছিলেন হ্যাটট্রিক।

৪১তম মিনিটে এবার নির্মাতার ভূমিকায় দেখা যায় আর্জেন্টাইন মহাতারকাকে। লুইস সুয়ারেজের সঙ্গে চমৎকার ওয়ান-টু খেলে ডি-বক্সে ঢুকে অসাধারণ দক্ষতায় তিন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ প্রান্তে পাস বাড়ান তিনি। সেই বল সহজেই জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন জারমান বের্তারামে।

১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। এক ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ন্যাশভিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা