• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

আইফোন উপহারের ফাঁদে ফেলে তরুণীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

প্রতিবেদক / ৩৮ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

দামি আইফোন উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে ভারতের ত্রিপুরার এক কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

​ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর খবরে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি আগরতলার একজন মোবাইল ফোন ব্যবসায়ী এবং স্থানীয়ভাবে পরিচিত একজন সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর।

​কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগী তরুণীর সঙ্গে ওই কনটেন্ট ক্রিয়েটরের পরিচয় হয়। পরে দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তরুণীকে দামি আইফোন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আগরতলায় আসতে বলেন অভিযুক্ত ব্যক্তি।

​গত শনিবার সকালে ওষুধ কিনতে ট্রেনে করে আগরতলায় পৌঁছান ওই তরুণী। তিনি বধারঘাট রেলস্টেশনে নামার পর অভিযুক্ত তাকে মোটরসাইকেলে তুলে একটি হোটেলে নিয়ে যান। সেখানে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।

​ঘটনার পর তরুণীর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং বিষয়টি কাউকে না জানাতে বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়। পরে কোনোভাবে সেখান থেকে বের হয়ে ওই তরুণী থানায় গিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন।

​তরুণীর অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই দ্রুত অভিযান চালায় পুলিশ। আগরতলার একটি মোবাইল ফোনের দোকান থেকে অভিযুক্তকে আটক করা হয় এবং পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

​পুলিশ জানিয়েছে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা