• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ভণ্ডামির মুখে চড়

প্রতিবেদক / ৭৫ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

///ভণ্ডামির মুখে চড়///
— এ এস এ সোহেল —

কার ইশারায় ওরে ও মূর্খ, বাড়ালি তোরা হাত?
আউলিয়ার এই পবিত্র ভূমি, ধন্য হাজারো রাত।
বোগদাদ থেকে এসেছিলেন যিনি ছড়াতে দ্বীনের আলো,
তোদের মতন পাপিষ্ঠরা আজ সমাজ করল কালো।
শাহ আলীর এই ধন্য মাজার, মিরপুরের এই মাটি,
এখানে রয়েছে খোদার রহমত, ইমান রয়েছে খাঁটি।
সেখানে তোরা ভাঙতে আসিস? ওরে পাপিষ্ঠ দল,
ধর্মের নামে দেখাস তোরা কোন সাহসের বল?

​জামায়াতী এই ভণ্ডামি আর সইবে না এ দেশ,
ইসলামের নামে তোদের মুখোশ এবার হবে শেষ।
অলি-আল্লাহর অপমান যারা করেছে যুগে যুগে,
খোদার গজব নেমেছে তাদের, মরেছে তারা ধুঁকে।
তোরা ভেবেছিস ভাঙবি মাজার, নিভিয়ে দিবি আলো?
তোদের মনের মাঝেই রয়েছে কেবল আঁধার কালো।
সুফী-সাধকের শান্ত এ দেশে অশান্তি যারা আনে,
ইসলামের তারা শত্রু চরম, মুসলিম তা জানে।

​ওরে পাষণ্ড, ভণ্ড-কপট, ধর্মের কারবারী,
তোদের এমন হিংস্র থাবায় কাঁপছে আকাশ-পুরী।
শাহ আলীর এই দরবার শরীফ ভক্তির এক স্থান,
কোটি মানুষের হৃদয়ে আছেন, তিনি যে মহীয়ান।
ভাঙার নামে নাটক তোদের, আসলে তোরা চোর,
বিশ্বাসের এই শান্ত চাদর করিস তোরা ভোর।
কিন্তু মনে রাখিস তোরা, ভক্তরা জাগে আজ,
রুখে দেবে তোদের যত সব নোংরা কালো কাজ।

​কোথা থেকে এলি ধর্মের ঠিকাদার? জবাব তোকে দিতে হবে,
আউলিয়ার দেশে আউলিয়ার অবমাননা চলবে না আর ভবে।
তোদের ওই হিংস্র নখ, ওই কুৎসিত কালো হাত,
ভেঙে গুঁড়িয়ে দেবে এবার জনতার এই আঘাত।
ধর্মের নামে রাজনীতি করিস, অন্তরে ভরা বিষ,
মাজার ভাঙার স্বপ্ন দেখে তোরা যে মরিছ।
অলিরা হলেন আল্লাহর বন্ধু, মনে রাখিস তোরা,
তাদের সাথে শত্রুতা করে শেষ হয়েছে কত গোঁড়া।

​গজব আসবে, ধবংস হবি, ওরে পাপিষ্ঠের দল,
ভেঙে যাবে তোদের ক্ষমতার ওই অহংকারের বল।
মাজার প্রাঙ্গণ পবিত্র স্থান, ভক্তির ফুল ফোটে,
তোদের দেখলেই খাঁটি মুমিনের বুকেতে আগুন ওঠে।
কিসের তোরা ধার্মিক ওরে? কিসের তোদের দ্বীন?
তোদের চেতনা হিংসায় ভরা, বিবেক তোদের হীন।
শাহ বোগদাদির নামের আলো জ্বলবে চিরকাল,
তোরা তো কেবল ইতিহাসের এক কলঙ্কিত কাল।

​হুংকার ছাড়ে আজ ভক্ত সমাজ, জেগেছে রে আশেকান,
মাজারের এক ধূলিকণা দিতে দেব না রে বলিদান।
তোদের মতন উগ্রবাদীরে জুতোপেটা করা চাই,
বাংলার মাটিতে তোদের মতন জালিমের জায়গা নাই।
ভণ্ডামির ওই রাজনীতি আর ধর্মের ব্যবসা ছাড়,
মাজারের দিকে বাড়ালে হাত ভেঙে দেওয়া হবে হাড়।
প্রতিবাদে আজ মুখর হয়েছে বাংলার রাজপথ,
রুখবই তোদের উগ্রতা আর হিংস্র কালো রথ।

​সাবধান ওরে জামায়াতী দল, সাবধান ওরে ভণ্ড,
তোদের বিনাশে নেমে আসবে আজ জনতার এই দণ্ড।
শাহ আলীর এই পুণ্য ভূমি, প্রেমের চাদরে ঢাকা,
সেখানে তোদের হিংসার দাগ যাবে না কখনো আঁকা।
কলিজার রক্ত ঢেলে দেবো ভাই, মাজার রাখবো খাঁটি,
অপবিত্র হতে দেব না মোরা আউলিয়াদের মাটি।
আউলিয়ার শানে বেয়াদবি যারা করেছে রে বারবার,
দুনিয়া ও আখিরাতে তাদের কপালে ধিক্কার!

​জ্বলে ওঠো তবে আশেকে রসুল, জাগো রে সুফীর দল,
ভেঙে দাও ওই ভণ্ডদের যত অহংকার আর বল।
শাহ আলী বোগদাদির মাজার রবে চির অম্লান,
জয় হবে আজ সত্যের, আর মিথ্যারা পাবে স্থান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা