পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এ.কে.ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজে এডহক কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে| এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন|
গতকাল সোমবার সকালে বড়ইবাড়ী এ.কে.ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজের আয়োজনে প্রতিষ্ঠানের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়|
মানববন্ধন সূত্রে জানা যায়, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলাম পূর্বে ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি পদ দখলে নেন বলে অভিযোগ রয়েছে| পরবর্তীতে এডহক কমিটির মেয়াদ শেষ হলে পুনরায় সভাপতি পদে থাকার জন্য তিনি উপর মহলে দৌড়ঝাপসহ শুরু করেছে করছেন|
এছাড়া গতকাল স্থানীয় কিছু সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে তিনি বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে মহড়া দেন বলে অভিযোগ উঠেছে| এতে -শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে|
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তিকে তারা প্রতিষ্ঠানের কোনো কমিটিতেই দেখতে চান না| মানববন্ধনে বক্তারা বলেন,
“একজন দুর্নীতিবাজ ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হলে শিক্ষার পরিবেশ ধ্বংস হয়ে যাবে| আমরা কোনো দুর্নীতিবাজকে এডহক কমিটির সভাপতি হিসেবে চাই না|”
মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ বাদল হোসেন, জামাল খান, আমজাদ হোসেন, আসিফ সিকদার, আব্দুল আল মামুন, জুবায়ের হাসান, অনিক হোসেন সহ আরও অনেকে|
স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দুর্নীতিবাজ ও বিতর্কিত ব্যক্তিদের সভাপতি পদে বসানো বন্ধ করতে হবে|