পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক
ঈদকে সামনে রেখে গরু পরিবহণ বাড়ায় সক্রিয় হয়ে উঠেছে মহাসড়ক ডাকাত চক্র|এদিকে গতরোববার রাতে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাওজোর কড্ডা এলাকায় গাইবান্ধা জেলা থেকে ট্রাক ভর্তি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসা একটি গরু ভর্তি ট্রাক ব্যারিকেট দিয়ে ব্যাবসায়ী ও চালকসহ তিনজনের হাত পা বেধে ডাকাতি করে দূর্বৃত্তরা| পরে তাদের উপজেলার চাপাইর এলাকার নির্জনস্থানে ফেলে চলে যায় ডাকাতরা| এদিকে গতকাল সোমবার সকালে ওই ব্যাবসায়ীরা স্থানীয়দের মাধ্যমে উদ্ধার হয়ে খালি ট্রাকটি নিয়ে কালিয়াকৈর থানায় পুলিশকে বিষয়টি জানালে দুপুরে গাজীপুরের বাঘের বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৭ টি গরু উদ্ধার করে| এসময় ঘটনার সাথে জরিত ৪জনকে আটক করে বাসন থানায় হস্তান্তর করেন| তবে তাতক্ষনিকভাবে আটককৃতদের পরিচয় পাওয়া যায়নি|
ভোক্তভুগিরা ও পুলিশ সূত্র জানায় জানান, রোববার রাতে গাইবান্ধা জেলা থেকে ট্রাক ভর্তি ৮টি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়|যাহার মূল্য ১৪লাখ| গভীর রাতে মহাসড়কের নির্জন এলাকায় ট্রাকের গতিরোধ করে অস্ত্রের মুখে চালক ও ব্যাসায়ীদের জিম্মি করে ডাকাতদল| পরে ট্রাকে থাকা ৮টি গরু ও নগদ ৪ লাখ টাকা লুট করে |এসময় গরু ব্যাবসীয় পারভেজ ও ইব্রাহীমকে হাত, মুখ বেঁধে বেধরক মারপিট করে| ডাকাতদলের সদস্যরা এসময় ট্রাকে থাকা গরুগুলো নিয়ে তাদের ট্রাকে তুলে নেয়| পরে তাদেরকে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ভোর রাতে উপজেলার চাপাইর এলাকায় খালি ট্রাকসহ ফেলে পালিয়ে যায় তারা|এসময় ব্যাবসায়ীদের ডাক চিৎকারে আশেপাশে লোকজন ছুটে আসে| পরে খালি ট্রাকটি নিয়ে থানায় হাজির হয় ব্যাবসায়ীরা|এতে চরম আতঙ্কে রয়েছেন খামারি ও ব্যবসায়ীরা| নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা|এদিকে সোমবার সকালে বিষয়টি কালিয়াকৈর থানায় এসে পুলিকে জানালে তাতক্ষনিকভাবে পুলিশের একটি টিম তদন্তে নামে| পরে ওই দুপুরেই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের বাঘের বাজার এলাকা থেকে ডাকাতি হওয়া ৮ টি গরুর মধ্যে ৭ সাতটি জীবিত উদ্ধার করলেও এ ঘটনার সাথে ৪জনকে আটক করে পুলিশ| তবে ঘটনাস্থল বাসন থানায় হওয়ায় তাদেরকে সেখানে হস্তান্তর করা হয়| তবে তদন্তের সাথে আটককৃতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ|
কালিয়াকৈর থানার উপ- পরিদর্শক জাহাঙ্গীর আলম জানায় গরু ডাকাতির ঘটনায় চারজনকে আটক করে বাসন থানায় হস্তান্তর করা হয়েছে& সাতটি গরু উদ্ধার কার হয়েছে|
ঊাসন থানার উপ- পরিদর্শক আলী ইদ্রিস বলেন গরু উদ্ধারসহ ঘটনার সাথে জরিত চারজনকে আটক করা হয়েছে| তবে তদন্তের সার্থে আটককৃতদের নাম ঠিকানা এখন প্রকাশ করা যাবেনা|এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন|