• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

মাত্র ৭ মিনিটেই ক্যানসার চিকিৎসা, ভারতে এলো নতুন যুগের ইনজেকশন

প্রতিবেদক / ১৩ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

ফুসফুসের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ভারত। দেশটিতে প্রথমবারের মতো এমন একটি ইমিউনোথেরাপি ইনজেকশন বাজারে আনা হয়েছে, যা মাত্র সাত মিনিটে প্রয়োগ করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, এ নতুন পদ্ধতি ক্যানসার চিকিৎসাকে আরও দ্রুত, সহজ ও রোগীবান্ধব করে তুলবে।

ভারতে ‘টেসেন্ট্রিক’ নামের এই নতুন ওষুধ বাজারজাত করেছে রোশ ফার্মা ইন্ডিয়া। বর্তমানে ক্যানসারের ইমিউনোথেরাপি সাধারণত শিরায় ধীরগতির ওষুধপ্রয়োগ পদ্ধতিতে দেওয়া হয়, যেখানে রোগীদের হাসপাতালে দীর্ঘ সময় অবস্থান করতে হয়। তবে নতুন এ ইনজেকশন সরাসরি ত্বকের নিচে প্রয়োগ করা যায় এবং পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় মাত্র সাত মিনিটে।

চিকিৎসকদের মতে, এই পদ্ধতির ফলে রোগীদের শারীরিক ও মানসিক ভোগান্তি যেমন কমবে, তেমনি হাসপাতালের ওপর চাপও অনেকটা হ্রাস পাবে। বিশেষ করে বয়স্ক রোগী এবং দূরবর্তী অঞ্চল থেকে চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের জন্য এটি বড় ধরনের স্বস্তি হয়ে উঠতে পারে।

নতুন এই চিকিৎসা মূলত নন-স্মল সেল লাং ক্যানসার রোগীদের জন্য ব্যবহার করা হবে, যা ভারতে ফুসফুসের ক্যানসারের সবচেয়ে প্রচলিত ধরন। ইনজেকশনে ব্যবহৃত হয়েছে ‘অ্যাটেজোলিজুমাব’ নামের একটি বিশেষ ওষুধ।

এই ওষুধ শরীরের ‘পিডি-এল১’ নামের একটি প্রোটিনকে নিষ্ক্রিয় করে দেয়। সাধারণত ক্যানসার কোষ এই প্রোটিন ব্যবহার করে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দেয়। কিন্তু প্রোটিনটি নিষ্ক্রিয় হয়ে গেলে শরীরের নিজস্ব প্রতিরোধ কোষ ক্যানসার কোষ শনাক্ত করে তা ধ্বংস করতে সক্ষম হয়।

বিশেষজ্ঞদের ধারণা, যেসব রোগীর টিউমারে পিডি-এল১-এর মাত্রা বেশি, তাদের ক্ষেত্রে এই চিকিৎসা সবচেয়ে কার্যকর হতে পারে। প্রায় অর্ধেক নন-স্মল সেল লাং ক্যানসার রোগী এই থেরাপির জন্য উপযুক্ত হতে পারেন বলেও মনে করছেন চিকিৎসকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা