• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

মেসির জোড়া ঝলকে ঘরের মাঠে প্রথম জয় মিয়ামির

প্রতিবেদক / ১৮ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে অবশেষে নিজেদের নতুন মাঠে প্রথম জয়ের স্বাদ পেল ইন্টার মিয়ামি। গোল করার পাশাপাশি আরেকটি গোলে অবদান রেখে দলের জয়ে বড় ভূমিকা রাখেন আর্জেন্টাইন মহাতারকা।
বাংলাদেশ সময় গতকাল সকালে মেজর লিগ সকারের ম্যাচে পোর্টল্যান্ড টিম্বার্সকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। দলের হয়ে গোল করেন মেসি ও জার্মান বার্তেরেমে।
গত মাসে চালু হওয়া মিয়ামির নতুন স্টেডিয়ামে এটি ছিল পঞ্চম ম্যাচ। আগের চার ম্যাচে তিনটি ড্র ও একটিতে হার দেখেছিল মেসির দল। অবশেষে সমর্থকদের সামনে কাঙ্ক্ষিত জয় তুলে নিল তারা।
তবে ম্যাচে মিয়ামির জয় ব্যবধান আরও বড় হতে দেয়নি পোর্টল্যান্ডের গোলরক্ষক জেমস প্যান্টেমিস। পুরো ম্যাচে সাতটি গুরুত্বপূর্ণ সেভ করেন কানাডিয়ান এই গোলরক্ষক, যার কয়েকটি ছিল চোখধাঁধানো।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মিয়ামি। চতুর্থ মিনিটেই লুইস সুয়ারেজের ক্রস থেকে মেসির দুর্দান্ত ভলি ঠেকিয়ে দেন প্যান্টেমিস। এরপর সুয়ারেজের আরও একটি নিশ্চিত সুযোগ রুখে দেন তিনি।
অবশেষে ৩১তম মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকরা। সেগোভিয়ার পাস থেকে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান মেসি। স্টেডিয়ামজুড়ে তখন উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা।
৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মিয়ামি। গোলটি করেন বার্তেরেমে, তবে পুরো আক্রমণের মূল কারিগর ছিলেন মেসি। বক্সের ভেতরে তার নিখুঁত পাস থেকেই আসে দ্বিতীয় গোল।
দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ চালায় মিয়ামি। তবে প্যান্টেমিসের দুর্দান্ত গোলকিপিংয়ে আর গোলের দেখা পায়নি তারা। যোগ করা সময়ে মেসির দারুণ ফ্রি-কিকও অবিশ্বাস্য সেভে ফিরিয়ে দেন পোর্টল্যান্ড গোলরক্ষক।
এই জয়ের ফলে ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মিয়ামি। এক ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা