• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ঈদের আনন্দ মেলায় আফরান নিশোর উপস্থাপনা, বিশেষ পর্বে পরীমণি

প্রতিবেদক / ৩৭ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বিনোদন ডেস্কঃ

ঈদুল আজহাকে ঘিরে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’ এবারও ফিরছে নতুন রূপে, নতুন সাজে ও তারকাদের বর্ণিল অংশগ্রহণে। এবারের আয়োজনটি সাজানো হয়েছে ঈদের আনন্দকে আরও রঙিন ও উৎসবমুখর করে তুলতে।

এবারের বিশেষ পর্বের অন্যতম আকর্ষণ হিসেবে উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তার সঙ্গে বিশেষ পর্বে অংশ নেবেন চিত্রনায়িকা পরীমণি, যেখানে দর্শকদের জন্য থাকছে ভিন্নধর্মী আয়োজন ও অংশগ্রহণমূলক পরিবেশনা।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের ‘আনন্দ মেলা’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি খবর শেষে। পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে বর্ণিল মঞ্চসজ্জা, সংগীত, নৃত্য, কৌতুক ও কুইজসহ নানা পর্বে।

অনুষ্ঠানে থাকছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। তিনি তার জনপ্রিয় গান নতুনভাবে পরিবেশন করবেন বিশেষ কোরিওগ্রাফির মাধ্যমে। পাশাপাশি প্রয়াত সংগীতশিল্পী আশা ভোঁসলেকে স্মরণ করে একটি বিশেষ গান পরিবেশন করবেন বেবী নাজনীন।

নতুন গান ও পরিবেশনার অংশ হিসেবে থাকছে কবির বকুলের লেখা গান ‘কৃষ্ণচূড়া’, যা গাইবেন ন্যান্সি ও ইমরান মাহমুদুল। একই সঙ্গে দর্শকরা উপভোগ করবেন ফেরদৌস ওয়াহিদের নতুনভাবে পরিবেশিত জনপ্রিয় গান।

নৃত্য পরিবেশনায় থাকছেন দেশের জনপ্রিয় শিল্পীরা। মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর একসঙ্গে নাচবেন বিশেষ একটি গানে, আর মডেল ও নৃত্যশিল্পী মৌ অংশ নেবেন আলাদা একটি পরিবেশনায়। এসব নৃত্য পরিচালনায় থাকছেন ইভান শাহরিয়ার।

অনুষ্ঠানে কৌতুক ও বিনোদনের অংশে থাকবেন আবু হেনা রনি, এছাড়া বিভিন্ন সেগমেন্টে অংশ নেবেন ফারুক আহমেদ, শামীম জামানসহ আরও অনেকে। দর্শক অংশগ্রহণমূলক ‘রঙ’ শিরোনামের পর্বে পরীমণি থাকবেন বিশেষ অতিথি হিসেবে।

সব মিলিয়ে গান, নাচ, কৌতুক ও তারকাদের অংশগ্রহণে এবারের ‘আনন্দ মেলা’ ঈদের টেলিভিশন বিনোদনে আলাদা মাত্রা যোগ করবে বলে আশা করছেন আয়োজকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা