• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

গাজাগামী ত্রাণ বহরে ইসরায়েলি অভিযান, ৩৯ জাহাজ আটক

প্রতিবেদক / ৩৬ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের উদ্দেশে যাত্রা করা একটি আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহরের ওপর অভিযান চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। পূর্ব ভূমধ্যসাগরে অন্তত ৩৯টি জাহাজ আটকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আন্তর্জাতিক ত্রাণ উদ্যোগ ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর পক্ষ থেকে জানানো হয়, মোট ৫৪টি জাহাজের বহরটি গাজার দিকে অগ্রসর হচ্ছিল। এর মধ্যে ৩৯টি জাহাজ ইসরায়েলি বাহিনী আটক করেছে, তবে বাকি কিছু জাহাজ বাধা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে বলে দাবি করা হয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, গাজার ওপর আরোপিত নৌ অবরোধ লঙ্ঘনের কোনো চেষ্টা তারা সহ্য করবে না এবং বহরকে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়।

এদিকে এই ঘটনায় তুরস্ক তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান একে ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যায়িত করে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বহরটিতে ৩৯টি দেশের শতাধিক অধিকারকর্মী ছিলেন। অভিযানের সময় আন্তর্জাতিক জলসীমায় থাকা জাহাজগুলোকে ঘিরে ফেলে ইসরায়েলি যুদ্ধজাহাজ এবং কমান্ডোরা অভিযান চালায় বলে অভিযোগ করা হয়।

গাজার দিকে মানবিক সহায়তা পৌঁছানোর এই প্রচেষ্টা ইসরায়েলের নৌ অবরোধের কারণে বারবার বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করছে সংশ্লিষ্ট সংগঠনগুলো। তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করে বলছে, গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা