• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ইরানকে ঘিরে নতুন যুদ্ধের আশঙ্কা, আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

প্রতিবেদক / ৩৭ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ বা সামরিক উত্তেজনা শুরু হতে পারে—এমন শঙ্কার মধ্যেই জরুরি বৈঠকে বসেছে ইসরায়েলের নীতি নির্ধারণী নিরাপত্তা ক্যাবিনেট।

হিব্রু গণমাধ্যম ও আন্তর্জাতিক সূত্রের বরাতে জানা গেছে, সোমবার দ্বিতীয় দিনের মতো এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিস্থিতি পর্যালোচনা করতে এই বৈঠক আহ্বান করেন।

এর আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ফোনালাপের পর ইরান বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে প্রথম দফা জরুরি বৈঠক করেন নেতানিয়াহু।

একাধিক সূত্র দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযানের বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনা চলছে, যেখানে ইরানের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু হতে পারে।

এদিকে ইসরায়েলি নিরাপত্তা সূত্র বলছে, সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় দেশটির সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রতিরক্ষামূলক প্রস্তুতি জোরদার করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা