• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

সিডনিতে স্ত্রী-সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত আটক

প্রতিবেদক / ৩৮ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

সিডনি-র দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ক্যাম্পবেলটাউনে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে মো. শোমন আহমেদ (৪৭) নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। ঘটনাটি স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ জানায়, সোমবার (১৮ মে) স্থানীয় সময় রাত ৮টার কিছু আগে রেমন্ড অ্যাভিনিউয়ের একটি বাড়ি থেকে জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। পরে বাড়ির ভেতর থেকে ৪৬ বছর বয়সী এক নারী এবং তার ১২ ও ৪ বছর বয়সী দুই সন্তানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই আটক করা হয় শোমন আহমেদকে।

পরে তার বিরুদ্ধে তিনটি হত্যার অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশি কমিউনিটির একাধিক সূত্র জানিয়েছে, অভিযুক্ত ও নিহতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছিলেন।

তদন্তকারীরা ধারণা করছেন, সোমবার সকাল ৯টা থেকে রাত ৭টা ৫৫ মিনিটের মধ্যে কোনো একসময় হত্যাকাণ্ডটি ঘটে। মঙ্গলবার ক্যাম্পবেলটাউন লোকাল কোর্টে মামলাটি উপস্থাপন করা হলেও অভিযুক্ত আদালতে হাজির ছিলেন না। তার পক্ষে কোনো জামিন আবেদনও করা হয়নি। আদালত আগামী ১৫ জুলাই পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন।

অভিযুক্তের আইনজীবী জাওয়াদ হোসেন সাংবাদিকদের বলেন, তার মক্কেল মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং ঘটনাটি পুরো কমিউনিটির জন্য অত্যন্ত মর্মান্তিক।

পুলিশের অ্যাক্টিং সুপারিনটেনডেন্ট মাইকেল মোরোনি জানান, ঘটনাস্থল ছিল অত্যন্ত ভয়াবহ। নিহতদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, শোমন আহমেদের বিরুদ্ধে আগে কোনো অপরাধ বা পারিবারিক সহিংসতার অভিযোগ ছিল না।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের মা চাকরি করতেন এবং বাবা ঘরে থেকে সন্তানদের দেখাশোনা করতেন। নিহত বড় সন্তানটি স্নায়বিক জটিলতায় ভুগছিল বলে জানা গেছে।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. মাইক ফ্রিল্যান্ডার। তিনি এটিকে ‘জাতীয় ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন।

সূত্র: নিউজডটকমডটএউ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা