• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

আর্জেন্টিনার বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা কবে, মিলছে স্পষ্ট আভাস

প্রতিবেদক / ৩৮ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ধীরে ধীরে নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করছে অংশগ্রহণকারী দেশগুলো। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনো আনুষ্ঠানিকভাবে ২৬ সদস্যের চূড়ান্ত দল প্রকাশ না করলেও, সম্ভাব্য সময় নিয়ে স্পষ্ট আভাস পাওয়া গেছে।

দেশটির সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ২৫ মে থেকে বুয়েন্স আয়ার্সের এজেইজায় অবস্থিত আর্জেন্টিনা ফুটবল সংস্থার অনুশীলন কেন্দ্রে প্রাথমিক প্রস্তুতি শিবির শুরু হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই শিবির শুরুর আগে কিংবা ঠিক পরপরই কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন।

এর আগে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে আর্জেন্টিনা। সেখান থেকেই বেছে নেওয়া হবে শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেওয়া ২৬ জন ফুটবলারকে। যাদের চূড়ান্ত দলে থাকার সম্ভাবনা বেশি, তাদের শুরুতেই প্রস্তুতি শিবিরে ডাকা হবে বলে জানা গেছে।

ইউরোপের বড় লিগগুলোর মৌসুম ২৪ মে শেষ হওয়ার পর দ্রুত খেলোয়াড়দের দলের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা করেছে আর্জেন্টিনার কোচিং স্টাফ। তাদের লক্ষ্য, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে পুরো দলকে অন্তত এক সপ্তাহ একসঙ্গে অনুশীলনের সুযোগ দেওয়া।

এরপর কানসাস সিটিতে যাবে আর্জেন্টিনা দল। বিশ্বকাপ চলাকালে সেখানেই হবে তাদের মূল প্রস্তুতি কেন্দ্র। টুর্নামেন্টজুড়ে ওই কেন্দ্র থেকেই পরিচালিত হবে দলটির অনুশীলন ও অন্যান্য কার্যক্রম।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত সময় অনুযায়ী, চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ দিন ৩০ মে। তবে প্রতিযোগিতা শুরুর আগে কোনো ফুটবলার চোটে পড়লে, আগেই প্রকাশিত ৫৫ সদস্যের তালিকা থেকে পরিবর্ত খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকবে।

দেশটির বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২২ জন ফুটবলারের জায়গা ইতোমধ্যেই অনেকটা নিশ্চিত। এখন মূল প্রতিযোগিতা বাকি কয়েকটি স্থান নিয়ে। আগামী কয়েক সপ্তাহে সম্ভাব্য খেলোয়াড়দের পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে কোচিং স্টাফ।

বিশ্বকাপে নিজেদের অভিযান শুরুর আগে দুটি প্রীতি ম্যাচও খেলবে আর্জেন্টিনা। জানা গেছে, ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা