• বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

শরীয়তপুরে ডাক্তার নাসিরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক / ১২ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মোঃ রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি:

শরীয়তপুরে ডাক্তার নাসিরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ করেছে মাগুরার ডাক্তার সমাজ। মঙ্গলবার ১৯ মে সকালে মাগুরা বিএমএ ও ড্যাব মাগুরা জেলা শাখার আয়োজনে মাগুরা মেডিকেল কলেজের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডাক্তার মাসুদুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা বিএমএর সভাপতি প্রফেসর ডাক্তার আলীমুজ্জামান সাধরবণ সম্পাদক ডাক্তার জয়ন্ত কুমার, ডাক্তার আব্দুল হাই, ইন্টার্নি ডাক্তার নাইমুল। বক্তারা বলেন, বাংলাদেশের সবচেয়ে ভালো ছাত্ররা মেডিকেলে পড়ে এবং তারা বিসএএস পাশ করে ডাক্তার হয়ে এসে হাসপাতালে কোন নিরাপত্তা পায়না।

এজন্যই শরীয়তপুরে ডাক্তার নাসিরের উপর হামলা করা হয়েছে। বর্তমান নির্বাচিত সরকারের ৩ মাস অতিবাহিত হলেও এর মধ্যে ২৯ জন ডাক্তারের উপর হামলা করা হয়েছে। আমরা এই সমাবেশ থেকে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং রোগী ও ডাক্তারদের জন্য সুরক্ষা আইন চাই, যেন সবাই এর মাধ্যমে সুরক্ষা পেতে পারে। তা নাহলে দেশের সকল ডাক্তারদের নিয়ে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা