• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রতিবেদক / ৩২ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৮ মে) সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

লাল রং এর পাঞ্জাবি পরিহিত নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন রায়পুরা উপজেলার হাঁটুভাঙ্গা-খানাবাড়ি এলাকায় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মাথায় আঘাতের ফলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরিচয় শনাক্তের চেষ্টা ও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। মরদেহ বর্তমানে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা