আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের গুজরাটে এক লোকসংগীত অনুষ্ঠানে ঘটেছে ব্যতিক্রমধর্মী এক ঘটনা। মঞ্চে গান পরিবেশনের সময় এক জনপ্রিয় লোকশিল্পীর ওপর দর্শকদের পক্ষ থেকে শুরু হয় টাকার বৃষ্টি, যা একপর্যায়ে তাকে প্রায় ঢেকে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিল্পী গান পরিবেশন করছিলেন আর উচ্ছ্বসিত ভক্তরা মঞ্চের দিকে একের পর এক নোট ছুড়ে দিচ্ছিলেন। অল্প সময়ের মধ্যেই পুরো মঞ্চজুড়ে ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ টাকা। এমনকি শিল্পীও নোটের স্তূপে প্রায় চাপা পড়ে যান।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে শিল্পীর প্রতি ভক্তদের গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার অনেকে এ ধরনের অর্থ অপচয়ের সমালোচনাও করেছেন।
পরিস্থিতি সামাল দিতে পরে আয়োজকেরা এগিয়ে আসেন এবং অনুষ্ঠান স্বাভাবিকভাবে চালিয়ে যান।