• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

রোনালদোর নেতৃত্বে ষষ্ঠ বিশ্বকাপের মঞ্চে পর্তুগাল

প্রতিবেদক / ১৩ বার
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার নেতৃত্বেই ২০২৬ বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগাল।

আল-নাসরের এই মহাতারকাকে অধিনায়ক করে ২৬ সদস্যের দল ঘোষণা করেন কোচ রবার্তো মার্তিনেস। তবে আবেগঘন এক সিদ্ধান্তে প্রয়াত দিয়োগো জটার স্মৃতিকে সম্মান জানিয়ে প্রতীকীভাবে তাকে স্কোয়াডের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে, ফলে তালিকায় রাখা হয় ২৭ জনের নাম।

গত বছর সড়ক দুর্ঘটনায় মাত্র ২৮ বছর বয়সে প্রাণ হারান লিভারপুল ফরোয়ার্ড জটা। দল ঘোষণার সময় তাকে স্মরণ করে মার্তিনেস বলেন, তার উপস্থিতি সবসময়ই দলের অনুপ্রেরণা হয়ে থাকবে।
৪১ বছর বয়সী রোনালদো এখন পর্যন্ত ২২৬টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে পুরুষ ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক গোলের রেকর্ডও তার দখলে।

দলে আরও আছেন ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, ভিতিনিয়া, জোয়াও নেভেস, নুনো মেন্দেস ও রাফায়েল লেয়াওয়ের মতো তারকা ফুটবলাররা।

গ্রুপ পর্বে পর্তুগাল খেলবে ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়ার বিপক্ষে। বিশ্বকাপের আগে চিলি ও নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে রোনালদোর দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা