স্পোর্টস ডেস্কঃ
ডান হাতের কব্জির ইনজুরির কারণে চলতি বছরের উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করেছেন দুইবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। ঘাসের কোর্টের এই গ্র্যান্ড স্ল্যামে খেলার আগেই ছিটকে গেলেন স্প্যানিশ তারকা, যা টেনিস অঙ্গনে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
গত মাসে বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডে কব্জিতে চোট পান আলকারাজ। এরপর ফ্রেঞ্চ ওপেন থেকেও সরে দাঁড়াতে বাধ্য হন তিনি।
ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় আলকারাজ জানান, পুনর্বাসন প্রক্রিয়া এগোচ্ছে, তবে এখনই প্রতিযোগিতার জন্য প্রস্তুত নন তিনি।
গত বছর উইম্বলডনের ফাইনালে ইয়ানিক সিনারের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিলেন আলকারাজ। এর আগেই তিনি অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করে ইতিহাস গড়েছিলেন।
চোটের কারণে ধারাবাহিকভাবে বড় টুর্নামেন্ট মিস করায় তার র্যাঙ্কিং অবস্থানেও প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে।