• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

গাজীপুরে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিবেদক / ৪১ বার
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে পৌরসভার গোয়ালবাথান হাইটেক রেলওয়ে স্টেশনের পাশে বিল থেকে বুধবার বিকেলে এক অজ্ঞাত (৫০) ব্যক্তির ভাস্যমান গলাকাটা অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ| তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি| পুলিশের দাবি প্রায় এক সপ্তাহ আগে মৃত্যু হতে পারে| নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে|

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায় বুধবার দুপুরে হাইটেক পার্ক রেলওয়ে স্টেশনের পাশে ˆকয়া বিলে এক দল কিশোর গোসল করতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখে চিৎকার দেয়| এসময় কিশোরদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে লাশ পানিতে ভাসতে দেখে পুলিশকে জানায়|
পরে ঘটনাস্থল থেকে বিকেল সাড়ে চারটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়| স্থানীয় ও পুলিশের দাবি প্রায় সপ্তাহখানেক আগে তার মৃত্যু হতে পারে| নিহতের শরীরে কোন পোশাক নেই| শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে ও মাথা অর্ধ ঝুলে রয়েছে|তবে শরীরের সারা অংশে পোকা ধরে গেছে| তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় ও মৃত্যুর কারন জানাতে পারেনি পুলিশ|

কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম জানায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে| এখনো পরিচয় পাওয়া যায়নি| এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা