• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

আইসিসির আচরণবিধি ভাঙায় শাস্তি পেলেন পাকিস্তানি ব্যাটার সালমান আঘা

প্রতিবেদক / ৪০ বার
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের ক্রিকেটার সালমান আঘাকে আনুষ্ঠানিক তিরস্কার করা হয়েছে। লেভেল-১ আচরণবিধি ভাঙায় তার শৃঙ্খলা রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে।
ঘটনাটি ঘটে সিলেট টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সময়। আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পথে মেজাজ হারিয়ে তিনি ব্যাট দিয়ে একটি বিজ্ঞাপনী বোর্ডে আঘাত করেন, যা আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভঙ্গ হিসেবে বিবেচিত হয়।
এর আগেও চলতি বছর ১৩ মার্চ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে একই ধারা ভাঙার কারণে তিনি শাস্তি পেয়েছিলেন। ফলে গত ২৪ মাসে এটি তার দ্বিতীয় অপরাধ, এবং মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে দুইয়ে।
মাঠের দুই আম্পায়ারসহ ম্যাচ অফিসিয়ালরা তার বিরুদ্ধে অভিযোগ আনেন। পরে আইসিসির ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি তিনি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা