• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ঈদে মুক্তির মিছিলে যুক্ত হলো ‘মাসুদ রানা’

প্রতিবেদক / ৪০ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

দীর্ঘ অপেক্ষা পর অবশেষে রূপালী পর্দায় আসছে সেবা প্রকাশনীর কালজয়ী স্পাই চরিত্র ‘মাসুদ রানা’। সম্প্রতি ছবিটির প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে শুরু হয়েছে এর আনুষ্ঠানিক প্রচারণা। জানা গেছে, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। 

সিনেমার প্রযোজক আব্দুল আজিজ নিশ্চিত করেছেন, সব জটিলতা কাটিয়ে আসন্ন কোরবানি ঈদে মাল্টিপ্লেক্সসহ দেশের বড় বড় প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে ‘মাসুদ রানা’।

কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির ফার্স্ট লুক পোস্টারটি তৈরি করা হয়েছে সেবা প্রকাশনীর সেই চেনা ক্লাসিক বইয়ের প্রচ্ছদের আদলে।

পোস্টারটি শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সামাজিক মাধ্যমে লিখেছে, বইয়ের পাতা থেকে এবার সেলুলয়েডের পর্দায় ‘মাসুদ রানা’! বাঙালি পাঠকের হৃদয়ে রোমাঞ্চের ঝড় তোলা সেই চিরচেনা ‘মাসুদ রানা’ ফিরছে একদম চেনা রূপে। পোস্টারটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

এর আগে ২০২০ সালে জাজ মাল্টিমিডিয়া মাসুদ রানা চরিত্রটি নিয়ে দুটি ভিন্ন সিনেমা নির্মাণের মেগা প্রজেক্ট হাতে নেয়। এর মধ্যে হলিউড ঘরানার নির্মাতা আসিফ আকবরের পরিচালনায় আন্তর্জাতিক সংস্করণের ‘এমআর-৯: ডু অর ডাই’ গত বছর মুক্তি পেলেও, নির্মাতা সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ সিনেমাটির কাজ থমকে ছিল।

ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার ছবিটির মূল শুটিং প্রায় পাঁচ বছর আগে শেষ হয়েছিল। তবে একটি গান ও কয়েকটি বিশেষ দৃশ্যের কাজ বাকি থাকায় এত দিন এটি আটকে ছিল। সম্প্রতি সেই বাকি দৃশ্যগুলোর শুটিং শেষ করার পর ছবিটির মুক্তির ঘোষণা এলো।

এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন তরুণ অভিনেতা রাসেল রানা। তার সঙ্গী হয়ে ‘সোহানা’ চরিত্রে পর্দায় হাজির হবেন চিত্রনায়িকা পূজা চেরি এবং ‘অবনিতা’ চরিত্রে দেখা যাবে সৈয়দা তিথি অমনিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা