• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ইরান ইস্যুতে ধীরগতির কূটনৈতিক পথেই অগ্রাধিকার, তড়িঘড়ি সিদ্ধান্ত নয়: ট্রাম্প

প্রতিবেদক / ১৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরান পরিস্থিতি ও হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার প্রশ্নে আপাতত কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে চায় না যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, তেহরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তার ভাষায়, সামরিক পদক্ষেপের আগে আলোচনার সুযোগকে “শেষ সুযোগ” হিসেবে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, হরমুজ প্রণালী সচল করা যুক্তরাষ্ট্রের জন্য “সময়ের ব্যাপার মাত্র”, তবে এখনই সেই পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজাই মূল লক্ষ্য।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় যুক্তরাষ্ট্র বর্তমানে “ধীরে চলো” নীতি অনুসরণ করছে বলেও উল্লেখ করেন ট্রাম্প। তার মতে, কূটনৈতিকভাবে কতদূর অগ্রগতি সম্ভব তা আগে দেখা হবে।
এর আগে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান স্থগিত রাখার আহ্বান জানায়। মিত্র দেশগুলোর সেই অনুরোধ বিবেচনায় নিয়েই আপাতত সামরিক পদক্ষেপ থেকে সরে এসেছে ওয়াশিংটন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, আগামী কয়েকদিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই সময়ে অগ্রগতি না হলে পরিস্থিতি আবারও কঠোর দিকে মোড় নিতে পারে।
বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী ঘিরে যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই আপাতত কূটনৈতিক সমাধানের পথই বেশি গুরুত্ব পাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা