• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ইতিহাস গড়ে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

প্রতিবেদক / ১৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। বুধবার রাতে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালনের মাধ্যমে দেশের সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্থাপন করা হয়েছে।

এর আগে গত বছরের জুলাইয়ে সর্বোচ্চ ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল, যা এবার আরও ৪০৬ মেগাওয়াট ছাড়িয়ে গেছে।

বিদ্যুৎ খাত সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, তীব্র তাপপ্রবাহের কারণে সারাদেশে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময়ে আবাসিক ব্যবহারে এসি ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার বাড়ায় চাপ তৈরি হয় জাতীয় গ্রিডে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, বাড়তি চাহিদা সামাল দিয়ে এই রেকর্ড উৎপাদন সম্ভব হয়েছে মূলত উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সমন্বিত কার্যক্রমের কারণে।

দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ৩০ হাজার মেগাওয়াট হলেও জ্বালানি সরবরাহ ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে পুরো সক্ষমতা ব্যবহার করা সম্ভব হয় না বলে জানা গেছে।

এদিকে একই দিনে বিদ্যুতের মূল্য বৃদ্ধির একটি প্রস্তাবও উঠেছে, যা নিয়ে ভোক্তা, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের মতে, বিদ্যুতের দাম বাড়লে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে এবং শিল্প খাত ক্ষতিগ্রস্ত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা