• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ইউরোপা লিগ জিতে তিন দশকের অপেক্ষা শেষ অ্যাস্টন ভিলার

প্রতিবেদক / ১৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

দাপুটে ফুটবল উপহার দিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। ফাইনালে ফ্রেইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ৩০ বছরের ট্রফিখরা কাটিয়েছে দলটি।

ইস্তানবুলের বেসিকতাস পার্কে বুধবার রাতে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অ্যাস্টন ভিলা। ম্যাচের ৪০তম মিনিটে ইউরি টিলেমানস গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন এমিলিয়ানো বুয়েন্দিয়া। পরে ৫৭তম মিনিটে তৃতীয় গোল করেন মর্গ্যান রজার্স।

এই জয়ের মাধ্যমে ৪৪ বছর পর আবারও বড় কোনো ইউরোপীয় শিরোপা জিতলো অ্যাস্টন ভিলা। ১৯৮২ সালে ইউরোপিয়ান কাপ জয়ী দলের কয়েকজন সদস্যও ফাইনালে উপস্থিত ছিলেন।

অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরিও গড়েছেন নতুন কীর্তি। ইউরোপা লিগে এটি তার পঞ্চম শিরোপা। এর আগে সেভিয়ার হয়ে টানা তিনবার এবং ভিয়ারিয়ালের হয়ে একবার এই ট্রফি জিতেছিলেন তিনি।

সবশেষ ১৯৯৬ সালে লিগ কাপ জিতেছিল অ্যাস্টন ভিলা। এরপর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও শিরোপার স্বাদ পেল ক্লাবটি।

২০২২ সালে দলের দায়িত্ব নেওয়ার সময় অবনমনের শঙ্কায় ছিল ভিলা। তবে উনাই এমেরির অধীনে দ্রুত বদলে যায় দলের চিত্র। এখন তারা ইউরোপের অন্যতম প্রতিদ্বন্দ্বী দলে পরিণত হয়েছে।
ফাইনাল শেষে উচ্ছ্বাসে মাতেন ক্লাবটির সমর্থকেরা। রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়ামকেও দলটির জয় উদযাপন করতে দেখা যায়।
বিশ্লেষকদের মতে, এই শিরোপা শুধু একটি ট্রফি জয় নয়, বরং অ্যাস্টন ভিলার নতুন যুগের সূচনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা