• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

শক্তিশালী নতুন যুদ্ধবিমান তৈরিতে গতি বাড়াচ্ছে চীন

প্রতিবেদক / ১৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

আকাশযুদ্ধে নিজেদের সক্ষমতা আরও শক্তিশালী করতে নতুন প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান উৎপাদন ব্যাপকভাবে বাড়িয়েছে চীন। দেশটি তাদের পঞ্চম প্রজন্মের দূরপাল্লার যুদ্ধবিমান জে-২০এ বড় পরিসরে তৈরি করছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে।

সম্প্রতি চীনের সামাজিক মাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে নতুন তৈরি হওয়া জে-২০এ যুদ্ধবিমান দেখা যায়। এতে নতুন প্রজন্মের ডব্লিউএস-১৫ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা চীনের সামরিক বিমান প্রযুক্তিতে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ডিসেম্বরে প্রথমবার নিশ্চিত হওয়া যায় যে নতুন ইঞ্জিনযুক্ত জে-২০ যুদ্ধবিমানের ধারাবাহিক উৎপাদন শুরু হয়েছে। এই ইঞ্জিনকে সম্পূর্ণ নতুন ও স্বতন্ত্র নকশার বলে দাবি করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, নতুন ইঞ্জিন সংযোজনের ফলে জে-২০এ যুদ্ধবিমানের গতি, পাল্লা ও আকাশে যুদ্ধক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে এর রক্ষণাবেক্ষণ ব্যয়ও তুলনামূলক কম।

চীনের বিমান নির্মাতা প্রতিষ্ঠান চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ চলতি বছরের শুরুতে প্রকাশিত এক ভিডিওতে নতুন ইঞ্জিনযুক্ত একাধিক যুদ্ধবিমানের পরীক্ষামূলক উড্ডয়নও দেখায়।

সামরিক বিশ্লেষকদের ধারণা, এই যুদ্ধবিমানের ব্যাপক উৎপাদনের মাধ্যমে আকাশযুদ্ধে নিজেদের আধিপত্য আরও শক্তিশালী করতে চাইছে বেইজিং। ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে চীনের বিমান বাহিনীতে প্রায় এক হাজার জে-২০ যুদ্ধবিমান যুক্ত হতে পারে।

বর্তমানে প্রতি বছর প্রায় ১২০টি করে যুদ্ধবিমান উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্য কোনো দেশ এত বিপুল সংখ্যায় আধুনিক যুদ্ধবিমান তৈরি করছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা