• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

অবশেষে কাল মুক্তি পাচ্ছে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

প্রতিবেদক / ১৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নির্মাতা-অভিনেতা হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে সিনেমাটি আর মুক্তিতে বাধা নেই- জানিয়েছেন আইনজীবীরা। আজ বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আর আগামীকাল শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছেন হাসান জাহাঙ্গীর।

তিনি বলেন, ‘আগামীকালই মুক্তি দিচ্ছি ছবিটি। যেহেতু আমার ৫০টি সিনেমা হল বুকিং দেওয়া আছে, তাই আর দেরি করতে চাচ্ছি না। শুক্রবার থেকেই হলে দেখা যাবে “কন্ট্রাক্ট ম্যারেজ”।’

তিনি আরও বলেন, ‘সিনেমাটি মুক্তি উপলক্ষে প্রচারণায় আর্থিক ব্যয় হয়েছে। মুক্তি বিলম্বে বেশ লোকসান হলো। অযথা আমার সিনেমাটি নিয়ে হেনস্তা করা হলো। আমি সিনেমাটি দেশের বাইরে শুটিং করেছি। মন্ত্রণালয় থেকে নেওয়া অনুমতি পত্রে সেখানে সিনেমা হিসেবে উল্লেখ আছে। অযথা নাটকের অভিযোগ আনা হলো।’

এর আগে, গেল শুক্রবার সিনেমাটি মুক্তির কথা ছিল। তবে ১৩ মে এর সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা