• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

প্রতারকদের হুঁশিয়ার করলেন ‘আদালত’র কেডি পাঠক

প্রতিবেদক / ৪২ বার
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

টেলিভিশন ধারাবাহিক ‘আদালত’-এ প্রধান চরিত্র অ্যাডভোকেট কেডি পাঠকের ভূমিকায় অভিনয় করে তারকা খ্যাতি লাভ করা অভিনেতা রণিত রায়ের নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ফাঁদ পাতা হচ্ছে। সেই ফাঁদের মূল টার্গেট আবার নারীরা। বিষয়টি স্বয়ং অভিনেতার নজরে পড়তেই বেজায় চটেছেন তিনি।

বলিউডের আলোচিত অভিনেতা সাইবার ক্রাইমের ব্যাপারে অবশ্য কড়া হুঁশিয়ারি দিয়েছেন। পুলিশের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন। কেননা, বর্তমান সময়ে তারকাদের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার ঘটনা প্রায়ই ঘটছে। কেউ কেউ এমন বিষয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু রণিত রায় ভিন্ন পথে হাঁটলেন।

বৃহস্পতিবার (২১ মে) ঘটনার সূত্রপাত হয়। রণিত রায়ের নজরে আসে―তার নাম ও পরিচয় ব্যবহার করে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় নারীদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। অর্থ আদায় করা ও ভুয়া বুকিং নেয়ারও চেষ্টা করা হচ্ছে। যা জানার পর চুপ না থেকে প্রকাশ করেন তিনি।

এ অভিনেতা প্রতারকের সঙ্গে আলাপচারিতার কয়েকটি স্ক্রিনশট পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সতর্ক করে রণিত রায় লিখেছেন, ‘আমার নজরে এসেছে, কেউ একজন আমার নাম ব্যবহার করে মানুষের সঙ্গে, বিশেষ করে মেয়েদের সঙ্গে যোগাযোগ করছে এবং অর্থ চাইছে। এই ব্যক্তি আমার নামে বুকিং নেয়ারও চেষ্টা করছে।’

রণিত রায় বিস্তারিত তথ্য দিয়ে জানান, ওই প্রতারক ৩৩১৮০৮৫৬৮৫ এই জ্যাঙ্গি নম্বর ব্যবহার করছে। একইসঙ্গে তার নামে তৈরি করা ভুয়া ই-মেইল আইডির মাধ্যমে এই প্রতারণা করা হচ্ছে।

এরপরই নিজের অবস্থান স্পষ্ট করে বলি তারকা জানান, তিনি কখনো সোশ্যাল মিডিয়ায় কোনো নারীর সঙ্গে নিজ থেকে যোগাযোগ করে অর্থ বা অন্য কোনো সুবিধা চান না। তার ভাষ্যমতে―দয়া করে মনে রাখবেন, আমি কখনো নেটমাধ্যমে বা অন্য কোথাও নারীদের কাছে এ ধরনের প্রস্তাব নেই না। আমি বা আমার টিমের কেউ কখনো কারও কাছে অর্থ চাইব না। আপনারা এমন কারও খোঁজ পেলে আমার নজরে আনবেন।

প্রসঙ্গত, শিগগিরই ‘তিন কৌয়ে’ সিরিজে দেখা যাবে রণিত রায়কে। রায় কাপুর ফিল্মস এবং সিদ্ধার্থ রায় কাপুরের প্রযোজনায় তৈরি সিরিজটির নির্দেশক প্রিয়াঙ্কা ঘোষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা