• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮; আটকা আরও ৩৮ শ্রমিক

প্রতিবেদক / ৮ বার
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

চীনের শানসি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৮ জন শ্রমিকের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও ৩৮ জন শ্রমিক এখনো খনির ভেতরে আটকে আছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।

শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে এ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় খনির ভেতরে প্রায় ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। পরে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হলে শনিবার সকাল ৬টা পর্যন্ত প্রায় ২০০ জনকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়।

তবে এখনও নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত ও কার্যকর উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শানসি প্রদেশ চীনের অন্যতম বৃহৎ কয়লা উৎপাদনকারী অঞ্চল। এখানে দীর্ঘদিন ধরেই খনি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে সমালোচনা চলছে। সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলে একাধিক ভয়াবহ খনি দুর্ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা