• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিল পাস মার্কিন প্রতিনিধি পরিষদে ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ, যুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের ইসরায়েলকে ২৮০ কোটি ডলারের বোমা দিচ্ছে ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে আব্বাসের ভিসা ফের আটকে দিল যুক্তরাষ্ট্র সরবরাহ নিয়ে শঙ্কা কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর ব্যাপক হামলা আঘাতের পর আঘাত সয়ে দাঁড়িয়ে আছে পবিত্র কাবা নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১

রোহিঙ্গা সংকটে সহযোগিতা জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিবেদক / ৬৪ বার
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর অফিসকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গা সংকট, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট শুরুর পর থেকেই জাতিসংঘ আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরছে। তবে দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার উপস্থিতি বাংলাদেশের জন্য নিরাপত্তা ও ব্যবস্থাপনাগত চ্যালেঞ্জ তৈরি করেছে। এ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর সহযোগিতা ও তহবিল প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ সদস্যও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন, যা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইক বলেন, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন উন্নয়ন ইস্যুতে জাতিসংঘ বাংলাদেশের পাশে রয়েছে। তিনি জানান, এত বিপুলসংখ্যক শরণার্থীর ভার এককভাবে বাংলাদেশের পক্ষে বহন করা কঠিন, তাই আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে সহযোগিতা আরও গভীর ও কার্যকর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা