• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

চীনের ‘তিয়ানগং’ মহাকাশ স্টেশনে যাচ্ছেন পাকিস্তানি নভোচারী, শুরু হয়েছে প্রশিক্ষণ

প্রতিবেদক / ১৫ বার
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস রচনার পথে এগোচ্ছে চীন ও পাকিস্তান। চীনের নিজস্ব মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এ প্রথমবারের মতো কোনো বিদেশি নভোচারী পাঠানোর উদ্যোগের অংশ হিসেবে পাকিস্তানের দুই প্রার্থীকে চূড়ান্ত করা হয়েছে।

ইতিমধ্যেই নির্বাচিত দুই প্রার্থী বেইজিংয়ের অ্যাস্ট্রোনাট সেন্টার অব চায়না-তে মূল প্রশিক্ষণ শুরু করেছেন বলে জানিয়েছে চায়না ম্যানড স্পেস এজেন্সি।
নির্বাচিত দুই পাকিস্তানি নভোচারী হলেন মোহাম্মদ জিশান আলী এবং খুররাম দাউদ, যারা দুজনেই পাকিস্তান বিমান বাহিনীর অভিজ্ঞ পাইলট। প্রশিক্ষণের অংশ হিসেবে তাদের মহাকাশ অভিযানের মৌলিক বিষয়, প্রযুক্তিগত দক্ষতা এবং চীনা ভাষা শেখানো হচ্ছে।

সিএমএসএ জানিয়েছে, কঠোর প্রশিক্ষণ ও মূল্যায়ন শেষে দুই প্রার্থীর মধ্য থেকে একজনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। তিনি ‘পেলোড স্পেশালিস্ট’ হিসেবে সংক্ষিপ্ত মেয়াদের মহাকাশ অভিযানে অংশ নেবেন।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালের শেষ দিকে এই ঐতিহাসিক মিশনটি উৎক্ষেপণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে তিনি হবেন তিয়ানগং স্টেশনে পা রাখা প্রথম বিদেশি নভোচারী।
বিশেষজ্ঞদের মতে, এই যৌথ উদ্যোগ চীন-পাকিস্তান মহাকাশ সহযোগিতার নতুন অধ্যায় খুলে দেবে এবং মানববাহী মহাকাশ গবেষণায় আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও বিস্তৃত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা