• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

আবাহনীর রানার্সআপ নিশ্চিত, ফকিরেরপুল ও আরামবাগের অবনমন

প্রতিবেদক / ১৫ বার
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) ১৮তম আসরের শেষ রাউন্ড শেষে চূড়ান্ত হলো রানার্সআপ ও অবনমনের হিসাব। মৌসুম শেষে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছে ঢাকা আবাহনী লিমিটেড, আর নিচের দুই দল হিসেবে অবনমিত হয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব এবং আরামবাগ ক্রীড়া সংঘ।

শেষ ম্যাচে আরামবাগকে ৪–০ গোলে হারিয়ে রানার্সআপ নিশ্চিত করে আবাহনী। ম্যাচে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা, সুলেমানে দিয়াবাতে ও শেখ মোরসালিন গোল করেন, আর একটি গোল আসে আত্মঘাতীভাবে।

লিগে ১৮ ম্যাচে ১১ জয় ও ৩৭ পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয়বার রানার্সআপ হয় আবাহনী। অন্যদিকে, ৩ জয় ও ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে থেকে অবনমিত হয় আরামবাগ।

অন্যদিকে, লিগ শিরোপা আগেই নিশ্চিত করা বসুন্ধরা কিংস শেষ ম্যাচে ফকিরেরপুলকে ৪–১ গোলে হারিয়ে দাপটের সঙ্গে মৌসুম শেষ করে। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে থেকেই লিগ শেষ করে।

এদিকে, মোহামেডান স্পোর্টিং ক্লাব ৫–০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করে। ফর্টিস এফসি তৃতীয় এবং বাংলাদেশ পুলিশ এফসি চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা